কারো নিন্দা করার আগে তার সম্পর্কে একটু জেনে নিন : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

কারো নিন্দা করার আগে তার সম্পর্কে একটু জেনে নেওয়ার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। গত বুধবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নিন্দা’ শিরোনামে এক পোস্টে তিনি বলেন, ‘যারা নিন্দা করেন, কুৎসা রটান, এর মধ্যে হয়তো কোনো আনন্দ খুঁজে পান। কিন্তু এটা অন্য কাউকে এমন কষ্ট দিতে পারে, যা আপনি নিজে কখনো বহন করতে চাইবেন না।’

আইন উপদেষ্টা বলেন, ‘কয়েক দিন আগে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়নবিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায়।

এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। দু-একজন তাদের ধিক্কার দিতে থাকে। কিভাবে এই আইন করলাম আমি! তারা বলে, এটা তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে! কিন্তু সমালোচকরা নাছোড়বান্দা! না, আইনটিতে তো লেখা আছে আইন মন্ত্রণালয়ের নাম।’

আসিফ নজরুল বলেন, ‘আমি জানি, এ রকম বহু শিক্ষিত মানুষ আছে সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights