নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

অনলাইন ডেস্ক
দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন, যা শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

জানা গেছে, নতুন পররাষ্ট্রসচিব রবিবার অফিসে যোগ দেবেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights