ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নারী নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মর্জিনা বেগম (৪৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। সদর উপজেলার ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিক্সা ও ট্রাক্টরের সংঘর্ষে মর্জিনা বেগম নামে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। এতে তার ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এ ভর্তি করা হয়। এর মধ্যে তানিয়া আক্তার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights