নানা আয়োজনে নড়াইলে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ ” পালিত

মোঃমহিউদ্দীন

নড়াইলে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ ” নানা আয়োজন পালিত হয়েছে।

মঙ্গলবার ৫ আগষ্ট দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা জামায়াত, জুলাই যোদ্ধা,এনসিপি,জেলা আইনজীবি সমিতি, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ,সরকারি –বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মানাধীন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াত এর আমীর আতাউর রহমান বাচ্চু,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও পিপি অ্যাডঃ এস,এম আব্দুল হক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ,রাজনীতিবিদ, আইনজীবি, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে বেলা সাড়ে ১০ টায় জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্শিন শেষে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights