নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

নাটোরের লালপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খালিদা বেগম রাশিদা (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত নারী শ্রমিক অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় কর্মক্ষেত্র যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাশিদা। যাওয়ার পথে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক আল রাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights