বকশীগঞ্জে স্বামী ও স্ত্রীর মৃত্যু উপলক্ষে একসাথে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে প্রতিনিধিঃ রিপন রাজ

বকশীগঞ্জে বাট্রাজোড় ইউনিয়নে পশ্চিম দত্তেরচর মোঃ আনোয়ার হোসেন(৬৫) ও স্ত্রী ইশরাত জাহান অর্পনা বেগম(৫০) মৃত্যু উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগষ্ট রবিবার দুপুর দুইটায় তাদের নিজ বাড়ি পশ্চিম দত্তেরচর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২১ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী আনোয়ার হোসেন হৃদ জনিত রোগে আক্রান্ত হয়ে আনুমানিক রাত ১১:৩০মিঃ মারা যান, তার মৃত্যুর খবর শুনে ঐ দিন রাতেই আনুমানিক রাত ২:১০ মিনিটে স্ত্রী ইশরাত জাহান অর্পনা বেগমের মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মর্মান্তিক মৃত্যু হয়। স্বামী ও স্ত্রীর এমন পাশাপাশি মৃত্যুর খবর শুনে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরের দিন ২২ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর দুইটায় পশ্চিম দত্তেরচর ঈদগাহ মাঠে স্বামী ও স্ত্রী আলাদা আলাদা ভাবে জানাযার নামাজ ও পারিবারিক কবরস্থানে তাদের উভয়ের দাফন সম্পন্ন করা হয়।
ব্যক্তি জীবনে মরহুম আনোয়ার হোসেন ছিলেন একজন সৎ ও সাদামাটা মানুষ। তিনি নৌ-বাহিনীর চাকরি জীবন শেষে নিজ এলাকা পশ্চিম দত্তেরচর এসে,গড়ে তোলেন একটি ইসলামী পাঠাগার।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন নিঃস্বার্থভাবে,
এই মহান পুরুষ, তার সততা আর ভালোবাসা দিয়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।
অনুরূপ তার সহধর্মিণী স্কুল শিক্ষিকা ইশরাত জাহান অর্পনা বেগম ছিলেন সৎ ও ন্যায়-নিষ্ঠাবান এবং একজন দ্বায়িত্বশীল নারী। সাংসারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা,মায়া, মমতা, দুইজনের মধ্যে আন্তরিকতা সত্যিই মানুষের মনে নজর কেড়েছিলেন। তাদের মধ্যে এমন গভীর ভালোবাসা আর অতি সাধারণ জীবনযাপনের কারণে ,ব্যক্তি জীবনে প্রশংসা কুড়িয়েছেন উভয়ে,
ইশরাত জাহান অর্পনা বেগম স্থানীয় পশ্চিম দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এই মহীয়সী নারী দায়িত্বের প্রতি ছিলেন অবিচল তার স্বামীর সংসার সামলিয়ে ও স্কুল শিক্ষিকা হিসেবে তার প্রতিষ্ঠানের প্রতি ছিল অগাধ ভালোবাসা, স্কুলের শুরুতে বিনা বেতনে চাকরি করলেও পরবর্তীতে স্কুলটি এমপিওভুক্ত হয়।
তার মেধা শ্রম দিয়ে তিলে তিলে গড়েছিলেন তার নিজের এলাকার প্রতিষ্ঠানটি,
স্কুল শিক্ষিকার হঠাৎ মৃত্যুতে ছাত্র/ছাত্রী ও অভিাবকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
তারা বলছেন স্বামী-স্ত্রীর একসাথে এমন মৃত্যু সত্যিই বিরল।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিপুল মুসল্লি ও স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তাদের উভয়ের জন্যই বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights