জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং

প্রেস বিজ্ঞপ্তি

জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বর্ডির মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ের চেয়ারপরসন ছিলেন জেসিআই বাংলাদেশ-এর বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট ‘কাজী ফাহাদ’। উক্ত মিটিং এ জেসিআই বাংলাদেশ-এর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে মুখ্য বিষয় ছিল দীর্ঘ নয় মাস ধরে আলোচিত জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট।

ওই রিপোর্টে জেসি আই বাংলাদেশের অনেক অনুষ্ঠানেরই সুষ্ঠু হিসাব (আর্থিক বিষয়াদি) পাওয়া যায়নি। তার অধীনে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে তাই জেসিআই বাংলাদেশের মেজরিটি বোর্ড সদস্যরা অনাস্থা প্রস্তাব পাস করেছে। উপস্থিত ৪৯ জন সদস্যের মধ্যে ৩১ জন ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা প্রকাশ করে ‘নো-কনফিডেন্স’ শো করেন বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট এর প্রতি।

তারা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সঠিকভাবে সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং জেসিআই বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।

একই সঙ্গে, উক্ত মিটিং এ ২০২৫ সালের অবশিষ্ট সময়ের জন্য জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও গৃহীত হয়েছে পরবর্তী নোটিশ পাওয়ার পূর্ব পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights