একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে একই সঙ্গে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) নামে দুই সহোদর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের পর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায় হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। এ সময় হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে।

ইতালি প্রবাসী মামুন হাওলাদার জানান, আমার দুই ছেলে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) ইতালিতে জন্মগ্রহণ করেছে। সেই সুবাদে জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। আমরা পুরো পরিবার ইতালিতে বসবাস করি। কিন্তু আমার স্বপ্ন দুই ছেলেকে মাওলানা বানাবো। তাই দেশে এনে মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আজ আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এতে আমি খুব খুশি। ওদের শিগগিরই আবার ইতালি নিয়ে যাবো এবং মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন ও ইচ্ছা ওরা দুই ভাই বড় মাওলানা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights