গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০৪ জন। নিহতদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান।

এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে। খবর মিডল ইস্ট আই।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ক্ষুধায় আরও চারজন মারা গেছেন। এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

এছাড়া মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধার করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights