বসতঘর থেকে ৭ ফুট অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড়ে একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুরানগড় ইউনিয়নের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি উদ্ধার করে এলাকাবাসী। পরে বনবিভাগ সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়।

মোস্তাক আহমদ জানান, বৃহস্পতিবার রাত ১১টার আমার ঘরে অজগর সাপটি দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে সেখান থেকে বের করে একটি রশি দিয়ে বেঁধে রাখি। শুক্রবার সকালে বন বিভাগের লোকজন অজগরটি নিয়ে গেছে।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদের ধারণা, সাপটি খাবারের সন্ধানে বসতঘরে এসেছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পাশের বনাঞ্চল থেকে সাপটি লোকালয়ে এসেছিল। অজগরটি প্রায় ৭ ফুট লম্বা, ওজন প্রায় ৮ কেজি। সাপটি টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights