গাজা সীমান্ত থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানান।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কাটজের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমি ইসরায়েলি সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে ৭ অক্টোবরের (২০২৩ সালের) পর প্রথমবারের মতো নিজ দেশের ওপর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights