বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
অনলাইন ডেস্ক
বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারেক রহমানের প্রার্থী হওয়ার তথ্যও জানান তিনি।
