ব্রাজিলের দল ঘোষণা: এবারও জায়গা হয়নি নেইমারের

স্পোর্টস ডেস্ক

আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুই ম্যাচে সুপারস্টার নেইমার জুনিয়রের জায়গা হয়নি দলবদ্ধ তালিকায়। যদিও মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে এখনও বিবেচনায় আনেননি।

নেইমারের অনুপস্থিতিতে বড় চমক হিসেবে দলে ফিরে এলেন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনিয়ো। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে খেলবেন তিনি। এছাড়া ২০২৩ সালে অভিষেক করা তরুণ ফরোয়ার্ড ভিটর রোকো প্রায় দুই বছর পর আবারো ডাক পেয়েছেন।

তবে ইনজুরির কারণে গোলরক্ষক আলিসন বেকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেলি স্কোয়াডে জায়গা পায়নি।

ব্রাজিল এই মাসে আফ্রিকার দুই প্রতিপক্ষের মুখোমুখি হবে। প্রথম ম্যাচ ১৫ নভেম্বর সেনেগালের বিরুদ্ধে, এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিরুদ্ধে ফ্রান্সে খেলবে।

ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিটর রোকো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights