বসুন্ধরা সিটি শপিং মলে ‘টগি টয়েস’ আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক

বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধন করা হয়েছে দেশের অন্যতম আধুনিক ও মানসম্মত খেলনার ব্র্যান্ড ‘টগি টয়েস’-এর দ্বিতীয় আউটলেট।

শুক্রবার বিকাল ৪টার দিকে বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে আউটলেটটির উদ্বোধন হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দমুখর শৈশবের জন্য টগি টয়েস আউটলেটে থাকছে নানা ধরনের আকর্ষণীয় খেলনা। এখানে পাওয়া যাবে আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলনার সমাহার, যা অভিভাবক ও শিশুদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম।

শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি শপিং মলে আজকে টগি টয়েসের যাত্রা শুরু হচ্ছে। টগি টয়েসের এই আউটলেটের লক্ষ্য হলো, তাদের ডাইভার্স প্রোডাক্টগুলোকে অভিভাবক এবং শিশুদের কাছে সহজলভ্য করে তোলা।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, টয় শুধু একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম নয়, এটা বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে। আমি টগি টয়েস টিমকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আউটলেট করে দেওয়ার জন্য, তাদের সফল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টগি টয়েসের অপারেশন ইনচার্জ মো. নেছার উদ্দিন আহমেদ, এসসিএম লোকালের ডি.জি.এম তারেক মাহমুদ এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টগি টয়েসের প্রথম আউটলেট অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে।

নতুন এই আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে টগি টয়েস এখন রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং গন্তব্য বসুন্ধরা সিটিতেও পা রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights