রায়কে ‘ঐতিহাসিক’ বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান

অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৭ নভেম্বর) মামলার রায় প্রকাশের পর এক বিবৃতিতে এ মন্তব্য করে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হচ্ছে। রায়–পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই রায়কে ঘিরে জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বজনদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগে অনেকে যেন জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ না নেয়—সরকার সবাইকে এ বিষয়ে সতর্ক করেছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights