মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ

অনলাইন ডেস্ক

সারা দেশে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনে ও রাত তাপমাত্রা প্রায় অপরিপবর্তিত থাকতে পারে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থার করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি আস্তে আস্তে ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
এছাড়া আগামী চার দিন আবহাওয়ার অবস্থা বিবেচনা করে দিন ও রাতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওযা অধিদপ্তর। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে ৫টা বেজে ১২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights