‘মক ভোটিংয়ের মাধ্যমে কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে’

অনলাইন ডেস্ক
মক ভোটিংয়ের মাধ্যমে কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে শনিবার অনুষ্ঠিত হবে মক ভোটিং বা কৃত্রিম ভোটগ্রহণ প্রক্রিয়া। এই মহড়ার মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে।

বুধবার এ তথ্য জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই মক ভোটিং চলবে।

গণভোট নিয়ে ইসির মানসিক প্রস্তুতি আগেই ছিল জানিয়ে আখতার আহমেদ বলেন, আইনের আগেই নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি নিয়েছে। মক ভোটিংয়ের পরেই সিদ্ধান্ত আসবে গণভোটের জন্য অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights