বিজয় দিবস ঘিরে শিল্পকলায় তিনদিনের নাট্যোৎসব

অনলাইন ডেস্ক

বিজয় দিবস ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিশেষ নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে।

‘বিজয় থেকে বিজয়ে- নাট্যোৎসব ২০২৫’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), মহানগর নাট্য সংসদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে আগামী শনিবার পর্যন্ত।

ডাকসুর সভাকক্ষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উৎসবের এই কথা জানান।

তিনি বলেন, নাট্যোৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রযোজনা মঞ্চস্থ করা হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণাকে মিলিয়ে একটি বিশেষ নাটক উপস্থাপন করা হবে। এতে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি নাট্যদলও অংশ নেবে বলে মোসাদ্দেক জানিয়েছেন।

তিনদিনই নাটকের প্রদর্শনী শুরু হবে বিকেল সাড়ে ৩টা থেকে। প্রথম দুইদিন তিনটি করে নাটক দেখানো হবে। তবে সমাপনী দিনে শুক্রবার চারটি নাটকের প্রদর্শনী হবে বলে জানিয়েছেন মোসাদ্দেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights