সখিপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গত রাতে ঘাটাইলের সাপমারা লক্ষীন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর কাওসার বাঁধন জানান, ওই স্কুলছাত্রীকে অভিযুক্ত যুবক গত ১৭ নভেম্বর ধর্ষণ করেছেন বলে মামলা হয়েছে। ভুক্তভোগীর নানি বাদী হয়ে গত ২০ নভেম্বর সখিপুর থানায় এ মামলা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
