বরিশালে ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি দেওয়ায় বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধায় জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক চিঠিতে এ তথ্য জানা গেছে। নোটিশ প্রাপ্তির পরবর্তী ৩ কার্যদিবসের মধ্য অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার রাত ১১টায় সুজন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে আত্মহত্যার হুমকি দেন। এ ঘটনার পর সুজনের আত্মহত্যার হুমকির বিষয়টি ভাইরাল হয়ে যায়। বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের দৃষ্টিতে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights