বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক
সংসদ নির্বাচনের অনিয়ম তদন্ত করে শাস্তি দিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ অনুসন্ধান কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে। এজন্য সংশ্লিষ্টদের সহায়তার নির্দেশ দিয়েছে কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights