পিরোজপুর চেম্বার অব কমার্সের নতুন সভাপতি ওয়াহিদুজ্জামান

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার দুপুরে পিরোজপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন আয়োজন করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। মোট ২১ ভোটের মধ্যে ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় তিনি।

‎এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

এর আগে গত ২১ ডিসেম্বর ৮৬ জন চেম্বার সদস্য ভোটের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights