আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
রবিবার রাতে বিক্ষোভ মিছিলটি কারওয়ানবাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কারওয়ান বাজারে দখলবাজি করেছিল তারা আবারও একইভাবে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছে। পাশাপাশি বিএনপিতে হেয়প্রতিপন্ন করতে দলের কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, ৫ আগস্টের পর কারওয়ান বাজারের আওয়ামী চাঁদাবাজরা গা-ঢাকা দিলেও আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীর ইন্ধনে তারা আবারও দখলবাজি করার অপচেষ্টা করছে।
