মোবাইল কিনে না দেওয়ায় কলেজছাত্রের ‘আত্মহত্যা’

ভোলা প্রতি‌নি‌ধি

ভোলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মো. রা‌ব্বি (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত রা‌ব্বি মনপুরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সাকু‌চিয়া গ্রামের ওমান প্রবাসী মো. সালাউ‌দ্দিন মিয়ার ছেলে।

মনপুরা ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান অ‌লি উল্ল্যাহ কাজল মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, র‌বিবার রা‌ব্বি তার মা‌ লা‌কি বেগমের কাছে এক‌টি স্মার্ট ফোন কেনার জন্য টাকা চায়। তার মা বিষয়টি ওমান প্রবাসী স্বামী মো. সালাউ‌দ্দিনকে জানালে সালাউদ্দিন ছেলেকে ফোনে গালমন্দ করেন।

এতে অ‌ভিমান করে রাত একটার দিকে রাব্বি ঘর থেকে বের হয়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে বাড়ির পুকুর পাড়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে লাশ উদ্ধার ক‌রা হয়। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights