বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের কালোনী সংগঠন কার্যালয়ে উর্দুভাষী জনগোষ্ঠীর বৃহত্তম সংগঠন এসপিজিআরসি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় শহরের কলোনী এলাকার ৭টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, আনোয়ার হোসেন পলাশ।

এসময় উপস্থিত ছিলেন এসপিজিআরসি জেলা শাখার কার্যকরী সভাপতি শাহ নেওয়াজ খান হিরু, সহ-সভাপতি আফজাল হোসেন, ওয়াসি আহম্মেদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর, সাংগঠনিক সম্পাদক রানা, দপ্তর সম্পাদক হাসনাইন, সদস্য মো. কালাম, পারভেজ আলম, সেলিম, মো. তাসাওয়াদ, আইনুল, ইব্রার আলী ভুট্টু, আফরোজ আলম, রুস্তম আলী, সুলতানা বেগম, আজম, হান্নান সিদ্দিকীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights