জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদল নেতাকে হত্যা , সন্দেহজনকদের বাড়ি ঘরে হামলা, আগুন

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রাতের আঁধারে ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহজনকদের বাড়ি ও খড়ের পালায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয়রা।

পুলিশ স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফা গং দের সঙ্গে বিরোধ চলছিল।
এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে ছুরিকাঘাত করে তাকে জখম করা হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান সাংবাদিকদের জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights