ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি। রবিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচজন, দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

এই সময়ে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬১৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ২ শতাংশ নারী। এ বছর একজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। এর আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights