বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় টঙ্গীবাড়িতে দোয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে চার নম্বর ওয়ার্ড ভাঙ্গনিয়া গ্রামে উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ আয়োজন করে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান শান্ত মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মো. জামাল, সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
