আপনারা ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন – এসপি

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ওলি মিয়া। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন টিআই মোঃ কামরুল ইসলাম, সদর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মোঃ তুহিন হাওলাদার, সদর থানার ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু, সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন প্রমূখ।

পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিতে পারবেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সবার কাছে অনুরোধ আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।##
নড়াইল ১৯.০১.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights