জয়পুরহাটে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের প্রচারণা

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট-পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জেলা যুবদল আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট পৌর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে শহরের রেলগেট, পাচুর মোড়, আবুল কাশেম ময়দান, বাটার মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা।

এসময় জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়পুরহাটে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই মাসুদ রানা প্রধানকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির শাসনামলে জয়পুরহাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, তৌফিক এলাহী, জেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, জিল্লু রহমান, অলিউল্লাহ রতন, রেজা, রেজহাত হোসেন রনি, ফজল ও সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights