পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, পুরো বাংলাদেশকে পরিবার মনে করতে হবে, পুরো সমাজকে পরিবার হিসেবে ভাবতে হবে।

শনিবার রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাহেবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজজুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হুমায়ুন কবির শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ বি এম মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, একজন ডাক্তার যেমন রোগীর সেবায় নিরলসভাবে কাজ করেন, তেমনি একজন রাজনৈতিক কর্মীকেও সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights