জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিপন্ন হবেন নারীরা

নিজস্ব প্রতিবেদক

জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা নারীদের পরিপূর্ণ বিকাশ চাননি। তারা একটি রাজনৈতিক দল ও রাষ্ট্রের নেতৃত্ব দিক এটা আপনারা চান না। কিন্তু নারীদের দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকেই ভোট চাইছেন। আপনাদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি ক্ষমতায় আসেন এ দেশে সবচেয়ে বেশি বিপন্ন হবেন নারীরা। গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া একাধিক নারী এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলামের বাসায় হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান রিজভী। সারা দেশে বিরোধী মতের নারীদের টার্গেট করে সাইবার বুলিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে বোনদের অশ্লীল গালিগালাজ করা হচ্ছে। তাদের বট বাহিনী আর মব বাহিনী মিলে সমাজকে এক ভয়ংকর অধপতনের দিকে নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights