ডেঙ্গুতে এ বছরে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন ডেঙ্গু রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

আর হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে চারজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights