ভোট দিলেন নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে কেন্দ্রে আসেন নাহিদ ইসলাম।

ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব। তবে জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights