সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন
অনলাইন ডেস্ক
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি’ গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সদস্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সহায়তাদানকারী কর্মকর্তারা হলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, অর্থ বিভাগ, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।
এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
