কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে : গভর্নর মোস্তাকুর রহমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। ব্যাংকের তিনজন ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’

জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নিবাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। মোস্তাকুর রহমান হবেন বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights