বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

অনলাইন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১০ জন।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে যে, বৈরুতের মধ্যভাগে অবস্থিত রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টে এই হামলা হয়েছে।

আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার ভোরে বৈরুতের মধ্যাঞ্চলে অবস্থিত রামাদা হোটেল ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। ইসরায়েল জানিয়েছে যে লেবাননের রাজধানীতে কর্মরত ইরানি কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর এটিই বৈরুতের প্রাণকেন্দ্রে প্রথম ইসরায়েলি হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights