নারীর অবদানকে সম্মান জানাল মোনালিসা ন্যাপকিন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অবদান, শক্তি ও অনুপ্রেরণাকে সম্মান জানাতে বিশেষ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গতকাল রাজধানীর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানের নারী কর্মীদের পাশাপাশি সব পুরুষ সহকর্মীও অংশ নেন। অনুষ্ঠানে নারী কর্মীদের অংশগ্রহণে আলোচনা, শুভেচ্ছাবিনিময় এবং উপহার প্রদান করা হয়।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান প্রতিষ্ঠানের সব নারীর জন্য শুভকামনার বার্তা পাঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং (বিপিএমএল) মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে নারী সহকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান। নারীদের নিরলস অবদান ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠানে নারীদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করতে ‘নারী দিবসের শুভেচ্ছা’ ব্যাজ পরিধান করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ‘অদেখা নায়িকা’ শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে নারীদের জীবনের অদেখা সংগ্রাম ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে স্বপ্নপূরণের যাত্রার গল্প তুলে ধরা হয়। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ ছাড়া পুরো মার্চ মাসজুড়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারী, নারী পুলিশ সদস্য, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন পেশার নারীদের জীবনের অদেখা গল্প শুনছে এবং তাঁদের প্রতি সম্মান জানাতে উপহারসহ সুরক্ষার বার্ষিক প্যাক প্রদান করছে। নারীদের ক্ষমতায়ন, সম্মান এবং নিরাপদ ও আত্মবিশ্বাসী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights