আইপিএলে প্রোটিয়া তারকার দ্রুততম ‘১০০’

অনলাইন ডেস্ক

এ সময়ের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা। ২৭ বছর বয়সী এই প্রোটিয়া গতিতারকা এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন।

আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন রাবাদা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে।

গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রাবাদা। নিজের আইপিএল ক্যারিয়ারের মাত্র ৬৪তম ম্যাচে এই কীর্তি তার।
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সময়ে এই রেকর্ড গড়েন রাবাদা। গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ পূর্ণ করেন ডানহাতি এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights