আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প চালু

সাভার প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি পুলিশ ক্যাম্প আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

রবিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান। তারা বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights