ঝিনাইগাতীতে ৭০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আল আমীন। এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০জন কৃষককে সার ও বীজ পায় প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা মো. ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকুনজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি অধিদপ্তর জানান, প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
প্রেরক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights