ঢাকা-৬ আসনে আইনশৃঙ্খলা জোরদারে ইশরাকের বৈঠক

অনলাইন ডেস্ক

ঢাকা-৬ আসন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-ডিসি ওয়ারী, ডিসি ট্রাফিক ওয়ারী, ডিসি লালবাগ, ডিসি ট্রাফিক লালবাগ, ওসি কোতোয়ালি, ওসি সূত্রাপুর, ওসি ওয়ারী ও ওসি গেন্ডারিয়া।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights