মানিকগঞ্জে বৃষ্টির জন্য দোয়া

মানিকগঞ্জ প্রতিনিধি

তীব্র দাবদাহে পুড়ছে দেশ, বিপর্যের মুখে মানুষ ও পশুপাখির জীবন। হুমকির মুখে ফল ও ফসল। এসময় প্রয়োজন রহমতের বৃষ্টি। বৃষ্টির প্রত্যাশায় মানিকগঞ্জে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আজ সকাল ১০টার সময় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মসুলমানরা এসময় উপস্থিত ছিলেন। খুতবা পাঠ করেন মওলানা রফিকুল ইসলাম। নামাজ শেষে মোনাজাত করেন মওলানা মুহিবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights