জেট ফুয়েল বিক্রি সাময়িক বন্ধ করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

রাশিয়া বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল বা বিমান জ্বালানি রপ্তানির বা বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং তেলের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার ক্রেমলিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নতুন বিধিনিষেধ সমানভাবে প্রযোজ্য হবে।

ক্রেমলিন স্পষ্ট করেছে, ‘এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।’

তবে রুশ প্রশাসন এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ ছাড় বা ব্যতিক্রমের কথা উল্লেখ করেছে, যার মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পূর্বে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তির অধীনে থাকা জ্বালানি সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights