ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে শাবিপ্রবির ৬টি হলে বড় পর্দা স্থাপন

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যােগে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বড় পর্দা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা একসঙ্গে ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি এবং মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে এই বৈশ্বিক ক্রীড়া উৎসব উপভোগ করুক। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অন্যরকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। তাদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।”

উল্লেখ্য, আজ ১১ জুন (বৃহস্পতিবার) থেকেই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো হলে হলে উপভোগ করতে এখন উন্মুখ হয়ে আছেন শাবিপ্রবির ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights