তাইওয়ান, হংকং বিষয়ে যুক্তরাজ্যের নাক গলানো বন্ধ করা উচিত: চীন

অনলাইন ডেস্ক
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছেন, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

মাও নিং বলেন, বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা। গ্রুপ অর্থনীতি ও স্নায়ুযুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপন্থী, যা বৃটেনসহ নানা দেশের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। চীন বরাবরই সমতা ও পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে। কিন্তু তারা (যুক্তরাজ্য) আগেকার পুরোনো চেতনায় টিকে আছে, ফলে যুগের গতিতে পিছিয়ে যাচ্ছে।
মাও নিং আরও বলেন, হংকং, সিনচিয়াং ও তাইওয়ান বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে বৃটেন সেসব বিষয়ে চীনকে অপবাদ দেয়, তা অযৌক্তিক এবং অবৈধ। বৃটেনের উচিত দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights