খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

উদ্বোধন শেষে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন কৃষিসম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

বক্তব্য দেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. মনজুর আলম, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, মুক্তা চাকমা, বাগান মালিকদের পক্ষে দিবাকর চাকমা, কৃষকদলের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, এসএএওদের পক্ষে এইচ এম আমজাদ হোসেন, কার্যালয়ের এডিডি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights