ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে
বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে
এ বীজ ও সার বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক
হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা-নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ
জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন।
কৃষি বিভাগ জানায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা
কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে
সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৫
মে.টন বীজ ও ১০০ মে.টন সার বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য্#৩৯;র
দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির
ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
বিষয়খালী এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন
নিয়ে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভুক্তভোগী ডা.মিজানুর, জিয়া, বিল্লাল,
হাবিব, মুসা, চানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ
প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মুল্যে
দেওয়া হচ্ছে না। জমির দাম ৪ লাখ টাকা শতক হলেও সেই জমির দাম দেওয়া হচ্ছে ৩
হাজার টাকা। এমনভাবে ওই এলাকার ২ শতাধিক জমির মালিক ন্যায্য মূল্য থেকে
বঞ্চিত হচ্ছে। তাই জমির সঠিক মুল্যে দেওয়ার দাবী জানান বক্তারা।
