সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

অনলাইন ডেস্ক

প্যারাগুয়ের বিপক্ষে ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা। আগামী শুক্রবার নকআউটে মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে এ ম্যাচের আগে ধাক্কা খেল তারা।

দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড তারকা ম্যাথিউ লেকি এবং রক্ষণভাগের দায়িত্বে থাকা জ্যাকব ইতালিয়ানো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া স্ট্রাইকার লেকি যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রুপ ডি’-তে ২-০ ব্যবধানে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। যার কারণে তিনি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি। অন্যদিকে রাইট-ব্যাক ইতালিয়ানো তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেললেও অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি মিস করেন।

এক বিবৃতিতে সকারুস জানিয়েছে, দুর্ভাগ্যবশত চোটের কারণে জ্যাকব ইতালিয়ানো ও ম্যাথিউ লেকি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। ফুটবল অস্ট্রেলিয়া এবং সকারুস দলের সবাই জ্যাকব ও ম্যাথিউর দ্রুত আরোগ্য কামনা করছে এবং এই টুর্নামেন্টে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

মেলবোর্ন সিটিতে সতীর্থ লেকির বিষয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আজিজ বেহিচ বলেন, তার জন্য আমার খুব খারাপ লাগছে। চোটের কারণে বিপর্যস্ত একটি মৌসুম কাটিয়ে লেকি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে এসবই ফুটবলের অংশ।

প্যারাগুয়ের বিপক্ষে লেফট উইং-ব্যাক হিসেবে দুর্দান্ত খেলা বেহিচের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা জানতাম আমরা কী অর্জন করতে চাই এবং প্রথম ধাপটি ছিল গ্রুপ পর্ব পার হওয়া। আমরা সেটা করতে পেরেছি। এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এটি নকআউট ফুটবল। আগের পরিস্থিতির চেয়ে এটি অনেকটাই আলাদা। দলের সবােই নিজেদের দায়িত্ব সম্পর্কে জানে। আমরা চূড়ান্তে লক্ষ্যে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights