নড়াইল হরি গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে শ্রীমতি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
মতুয়া মাতা শ্রী সুবর্ণা সিকদার ঠাকুরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (গোপালগঞ্জ – বাগেরহাট)ও
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় নড়াইলে শ্রী শ্রী হরিচাদ গুরুচাদ
মতুয়া মিশনের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ই জুলাই শনিবার বেলা ১২ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে হাজারো মতুয়া
ভক্তের উপস্থিতিতে সংবর্ধনা ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
হরি – গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে ও শ্রী শ্রী হরি – গুরুচাঁদ
মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদারের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি, কেন্দ্রীয় কমিটির
সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা ও সংরক্ষিত আসনের
নারী সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বি এন পি'র সভাপতি
বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর
মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক।
শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মতুয়া সমেন সাহা।প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন, কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া
দেবাশীষ বিশ্বাস।এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃরবিউল ইসলাম
বিশ্বাস ( রবি)।
শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,যশোর জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী গৌতম বিশ্বাস, ঝিনাইদহ জেলা শাখার
সভাপতি মতুয়া শ্রী তিতাস বিশ্বাস,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী বিদুর কান্তি
বিশ্বাস,মতুয়া মিন্টু বিশ্বাস,মতুয়া শ্রী বিদ্যুৎ কুমার সান্ন্যাল সহ নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে
আগত শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কমিটির সদস্য ও ভক্তবৃন্দরা।
বক্তারা মতুয়া মাতা শ্রী সুবর্ণা সিকদার ঠাকুরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (গোপালগঞ্জ –
বাগেরহাট)ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় বর্তমান প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানকে অভিনন্দন জানান।মতুয়াদের সার্বিক কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে
বলে আশাবাদ ব্যক্ত করেন।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights